বড়লেখায় আসছেন ‘ইসলামী আন্দোলন’ এর জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম চরমোনাই

June 9, 2026,

আব্দুর রব : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জ্যেষ্ঠ নায়েবে আমীর, নায়েবে আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই ১০ জুন বুধবার বড়লেখায় আসছেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন কমিটি ও আল-হেরা যুবকল্যাণ পরিষদ কাশেম নগরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে তিনি প্রধান অতিথির বয়ান পেশ করবেন। বুধবার বাদ মাগরিব তিনি তাঁর সাংগঠনিক, সমসাময়িক রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখবেন।

অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহকারি ইমাম কাম-অডিটর মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com