উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

July 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে  মাদরাসার হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৫ জুলাই বুধবার সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্টাতা সদস্য বকসী কাওছার রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অধ্যক্ষ  মাওলানা বশির আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা মো. ফারুক মিয়া, মাওলানা মো. আব্দুর রকিব, মাওলানা মো. শাহ মোজাহিদ আলী আজমী, মাওলানা মো. মুজিবুর রহমান, মাওলানা মো. শামসুদ্দিন, মো. শামছ উদ্দিন এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ মো. আব্দুল হান্নান, মো. সুন্দর মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. বুলবুল খান, মো. আশিকুল ইসলাম কাশেম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত মাদরাসায় উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে লেখাপড়ার সার্বক্ষণিক তদারকি করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের জন্য অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীর নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

সমাবেশে উপস্থিত অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। মাদরাসা কর্তৃপক্ষ এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com