বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন

July 16, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) কুলাউড়া উপজেলা শাখার শুরা অধিবেশন শাখা সভাপতি মাওলানা ইউনুস আহমাদ-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমিম আহমাদ শাম্মাম-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

১৫ জুলাই বুধবার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।

শুরা অধিবেশনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা ইউনুস আহমাদ-কে সভাপতি এবং মাওলানা ইমরান আহমাদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ৫১ সদস্যবিশিষ্ট কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

আলোচনা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com