মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের রেস্ট ইন হোটেলে আয়োজিত এ কর্মশালায় নগরভিত্তিক পানি সরবরাহ, স্যানিটেশন ও টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব তানভীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,পৌরসভা সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাফ হোসেন ভূঁইয়া,প্রেসক্লাবের আহবায়ক বকশী মিসবাহ উর রহমান,বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান ও সৈয়দ মমসাদ আহমদ, প্রকৌশলী আবুল হোসেন, প্রফেসর মো: সেলিম মিয়া প্রমুখ। কর্মশালায় পৌরসভার কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ময়লা ফেলনা বা শুধুই অবেহেলিত আর্বজনা নয়। ময়লা প্রক্রিয়াজাতের মাধ্যমে সম্পদে পরিণত করা সম্ভব। বক্তরা পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ৭আর নীতিমালা, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (জবপুপষরহম) এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।



মন্তব্য করুন