কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী

August 11, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ আগস্ট দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তানজিমুল রাফির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সারমিন ফারহানা জেরিন ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা শামছুন্নাহার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জামানওয়ারা বেগম, স্মৃতি রানী দেব রায়, সালাউদ্দিন আহম্মদসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর মায়ের প্রথম দুধ বা শালদুধ শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিশুর প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তাই নবজাতককে জন্মের পরপরই শালদুধ খাওয়ানো এবং নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com