কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

September 17, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস কে আবু নায়েম মিছবাহর পৃষ্টপোষকতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে স্থানীয় এম এন এইচ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার প্রতিও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, তোমরা দেশ পরিবর্তনে অংশ নেবে এবং সুন্দর কুলাউড়া বিনির্মাণে ভূমিকা রাখবে। আগামীতে বিসিএস কর্মকর্তা ও চিকিৎসকসহ বিভিন্ন পেশায় কুলাউড়ার সন্তানেরা নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।

ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি সালমান আহমদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল,মাহমুদ খান আক্তার, এমপি পুত্র সানি রায়েছ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক,

উপজেলা যুবদলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক এম ইলিয়াস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক অপু , জালাল উদ্দিন, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাইদ আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মৌসুম সরকার, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান, লংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান, ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক অপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com