কুলাউড়ায় শিবিরের অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম

September 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সাদিক কায়েম দেশের রাজনৈতিক নেতৃত্ব, দুর্নীতি, লংমার্চ, জুলাই সনদ মেনে নেয়ার ও ফ্যাসিষ্টদের বিচারের দাবীসহ গ্যাস বিদ্যুতের সংকট থেকে উত্তোলনের দাবী করেন।

তিনি সরকারের সমালোচনা করে আরও বলেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের আহবানে সারা দিয়ে একটি জাতীয় সরকার গঠনের আহবায়ন করেন।

অধিকার ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গেলে অনেক নেতা দেশপ্রেমের কথা বললেও হাজার কোটি টাকা লুটপাটে জড়িয়ে পড়েন।

নেতারা দেশের অনেক ভালো চান, দেশপ্রেমের কথা বলেন। কিন্তু নেতৃত্বে গিয়ে তারাই সবচেয়ে বেশি লুটপাট করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকরিতে নিয়োগে বৈষম্যের অভিযোগ তুলে সাদ্দাম দাবি করেন, পরীক্ষার বিভিন্ন ধাপে উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের মাধ্যমে দলীয় পরিচয়ের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে। তারা জানেনা কি কারণে চাকুরী থেকে বাদ দেয়া হয়েছে।

ছাত্র শিবির সভাপতি সাদ্দাম আরও বলেন, এ অঞ্চলের শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবনতা বেশী। বড় বড় বাড়ী বানিয়ে বিলাশিতা পছন্দ করেন তারা।

অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এছাড়াও জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com