কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার করলো প্রশাসন

September 29, 2026,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।

জানা যায়, অভিযানের সময় বিলেরপাড় এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে জমিগুলো উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং সরকারি সাইনবোর্ড টাঙ্গানো হয়। এসময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়া নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা অবৈধভাবে ব্যক্তিগত দখল করে রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com