পূর্বদিক পত্রিকার প্রকাশক হাফিয সাব্বির আহমদ ও পরিচালনা পর্ষদ মেম্বার মাহবুবুর রহমানের সাথে মতবিনিময়

February 5, 2018,

স্টাফ রিপোর্টার॥ সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক, ব্রিটেনের সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ এবং পূর্বদিক পরিচালনা পর্ষদের মেম্বার, সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. মাহবুবুর রহমানের সাথে মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় পত্রিকার উদ্যোগে শহরের পৌর কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মোস্তফাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ মিলাদ হোসেন, মৌলভীবাজার জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আকিল আহমদ, মৌলভীবাজার জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মুফতি শামছুল ইসলাম, আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য মো. সিরাজুল ইসলাম সিদ্দিকী, সিলেট মহানগর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, সিলেট ডিওআই কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, উলুয়াইল আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বশির আহমদ, উত্তরমুলাইল আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মুফতি রুহুল আমিন, খালিশপুর আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ইসহাক আহমদ, সৈয়দ শাহ মোস্তফা দরগাহ মসজিদের ইমাম হাফিয মির্জা শামিম আহমদ, পশ্চিমবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিয শিহাব উদ্দিন, সদর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন, কেন্দ্রীয় তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, সদস্য বেলাল উদ্দিন কামরান, জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা বজলুর রহমান, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা শফিকুল আলম সুহেল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেকলীগের সহ সভাপতি মো. ফজলুর রহমান, লতিফিয়া হিফযুল কোরআন মাদরাসার প্রধান হাফিয এনামুল হক, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মো. নিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এম.এ জলিল, প্রচার সম্পাদক রাজন আহমদ।

পরে ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট, লতিফিয়া হিফযুল কোরআন মাদরাসা ও পূর্বদিক অফসেট প্রেসের পক্ষ থেকে হাফিয সাব্বির আহমদ ও মাহবুবুর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় হাফিয সাব্বির আহমদের পক্ষ থেকে অতিথিদের উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com