সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু’র  ৯৮তম জন্ম বাষির্কী উদযাপন

March 17, 2018,

বিশেষ প্রতিনিধি॥ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বাষির্কী ও জাতীয় শিশু দিবস-২০১৮ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শুরুতেই বিশ্ববিদ্যালয় পরিবার ও সিলেটের বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগী শিশু শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৭ মার্চ শনিবার, সকাল ৯:৩০ ঘটিকায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধু’র উপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। পরবর্তীতে শিশুদের নিয়ে কেককাটার মধ্যে দিয়ে প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসআইইউ’র বোর্ড অব ট্্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামীম আহমেদ বলেন,  বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার কল্যাণে সকলকে কাজ করতে হবে। তিনি জাতীয় শিশু দিবসের গুরুত্ব আরোপ করে আরও বলেন “বঙ্গবন্ধুর জন্মদিনে গড়ব ঐক্য মত, আলোয় আলোয় উঠুক ভরে শিশুর ভবিষ্যৎ”।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান কালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর স্বপ্নীল সোনার বাংলা গড়তে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, উপ-গ্রন্থাগারিক মো: মোস্তফা কামাল, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, প্রভাষক হুমায়রা রহমান, ফারজানা আকঞ্জি, চৌধুরী সায়মন আফরোজী, নাসরিন নাহার সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপ (নার্সারী থেকে ২য় শ্রেনী) থেকে প্রথম স্থান অধিকার করে মঈনউদ্দিন সামছি স্কুল অব ক্রিয়েটিভ লার্নিং এর দিব্য দাস, দ্বিতীয় স্থান অর্জন করে আল-মনাফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষর্থী আবিদ আহনাফ, তৃতীয় স্থান অর্জন করে পিডিবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থী নাদিয়া জান্নাত এবং খ গ্রুপ (৩য় থেকে ৫ম শ্রেনী) থেকে প্রথম স্থান অধিকার করে কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফারহানা খান প্রিয়া, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসাফিয়া তাবাসসুম সাউদা। পাশাপাশি সকল প্রতিযোগীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।প্রেস বিজ্ঞপ্তি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com