খালেদা জিয়ার মুক্তির জন্য দুই হাত জোড় করে ভোট চাইলেন হাজী মুজিব

December 15, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুই হাত জোড় করে ভোট চাইলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী মুজিব।

শুক্রবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় মির্জাপুর ইউনিয়ন এলাকায় এক পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিত মানুষের কাছে তিনি এ কথা বলে ধানের শীষে ভোট চাইলেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজু, যুব দলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ন আহবায়ক টিটু আহমেদ, জেলা  সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. তৈয়ব আলী, ছাত্রদলের সিনিয়র ছাত্র দল নেতা মো. আলী হোসেন, কলেজ ছাত্র দল নেতা জহিরু ইসলাম জাহিদ প্রমুখ। এছাড়াও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com