বড়লেখায় চুরির মামলায় ৪ আসামীর সশ্রম কারাদন্ড

March 30, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় চুরির মামলায় ৪ আসামীর ১ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলÑ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের জহির উদ্দিন, কয়েছ আহমদ, সিরাজ উদ্দিন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রাজু আহমদ। রায় ঘোষণাকালে রাজু আহমদ ব্যতিত অপর ৩ আসামি আদালতে উপস্থিত ছিল।

জানা গেছে, ২০১৭ সালের ২৩ আগস্ট রাতে উপজেলার কাঠালতলী বাজারের সাদিয়া ফেন্সি অ্যান্ড টেলিকমের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চালা কেটে ভেতরে প্রবেশ করে বিকাশের নগদ সাড়ে ৩ লাখ টাকা, ফ্ল্যাক্সিলোডের দুটি মোবাইল, মোবাইলের রিচার্জ কার্ড ও বিভিন্ন ব্রান্ডের প্রায় ১৫০ পিস মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনায় দোকান মালিক রাসেল আহমদ থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ দাস তালুকদার আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামীদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি গোপাল দত্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com