বড়লেখায় দরিদ্রদের স্থায়ী কর্মসংস্থানের উপকরণ ও অনুদানের টাকা বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দরিদ্র মানুষের স্থায়ী কর্মসংস্থানের লক্ষে পাকশাইল ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন উপকরণসামগ্রী ও নগদ অনুদান বিতরণ করেছে। ৩০ মার্চ শনিবার উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি কুয়েত প্রবাসি সমাজসেবক এবাদুর রহমান। বিতরণসামগ্রীর মধ্যে ছিল কৃষিকাজের জন্য একটি ট্রাক্টর, একটি কম্পিউটার, পাঁচটি গাভী, ছয়টি সেলাই মেশিন, দুইজন ব্যবসায়ীকে ব্যবসার জন্য নগদ ৮০ হাজার করে ১ লাখ ৬০ হাজার টাকা, তিনজন বিদেশ যাত্রীকে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান। তিনজন কন্যা দায়গ্রস্থ পিতাকে ৬০ হাজার টাকা এবং ৩০টি দরিদ্র পরিবারকে নগদ ৫০০ টাকা করে সহায়তা প্রদান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন কদরের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জুনেদের সঞ্চালানায় বিশেষ অতিথির বক্তব্য দেন এম. মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক আহমদ, পাকশাইল হাফিজ আব্দুল হামিদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, তরুণ সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক এবিএম বুলবুল, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ফয়সল আহমদ, অর্থ-সম্পাদক জাহাঙ্গির আলম ও জাকির হোসেন, অর্থ-উপদেষ্টা মাওলানা আবুল কাশেম, নোমান আহমদ, ইউরোপ প্রবাসি এমদাদুল হক নানু, নজরুল ইসলাম, সমাজসেবক মাসুদ আহমদ, নিজাম উদ্দিন, সাঈদ আহমদ, নাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসি আছির উদ্দিন খলিলুর রহমান খলু, ফয়জুর রহমান, সফিক উদ্দিন প্রমুখ।



মন্তব্য করুন