বড়লেখার মেরিটকেয়ার একাডেমির ঈর্ষনীয় সাফল্য পিইসি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক টেলেন্টপুল বৃত্তি লাভ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মেরিটকেয়ার একাডেমি এবারের পিইসি পরীক্ষায় উপজেলার দুই শতাধিক প্রাইমারী লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১৯টি টেলেন্টপুল বৃত্তি লাভ করে চমক সৃষ্টি করেছে। বিগত ২০০০ সালে প্রতিষ্ঠিত প্রাথমিক স্তরের এ প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে চলেছে।
জানা গেছে, ২০১৮ সালের পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনি) পরীক্ষায় দক্ষিণভাগ মেরিটকেয়ার একাডেমি থেকে ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫সহ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এরমধ্যে ১৯ জন টেলেন্টপুলে ও ৬ জন সাধারণ গ্রেডে সরকারী বৃত্তি পেয়েছে। ২০১৬ সালে এ প্রতিষ্ঠান থেকে ১৯টি এবং ২০১৭ সালে ১৮টি জাতীয় বৃত্তি অর্জন করে। এবারের টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হল- ইশমাম রশীদ, নাবিল আহমদ, মেহবুব আলম শাহী, মিলহান ওয়াশিম চৌধুরী, নুরুজ্জামান ছায়িদ, হাসান ওয়ায়েজ সিয়াম, ইফতেখার আহমদ মাশরাফি, সালমান হোসেন, দেবজিৎ দাস ওম, দেবপ্রিয়া দাস দিপ্তা, স্বর্ণা রানী ভৌমিক, রিম্পী পাল, সুমি দত্ত ইমা, তানজিনা জান্নাত, নাফিসা রহমান আনজুম, আছমা বেগম রিমু, সুরাইয়া আক্তার, শিমু, তানজিনা জহির ও রাইমা ইসলাম কারিম। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে- মো. সালমান আহমদ, অন্বেষা দাস, অপূর্ব দেবনাথ নয়ন, নিশাত ইসলাম নোহা, খাদিজা আক্তার ও সাকিবুর রহমান।
মেরিটকেয়ার একাডেমির অধ্যক্ষ প্রবীণ শিক্ষক মতিলাল দাস চৌধুরী জানান, শিক্ষার্থীদের পাঠদান শুধু ক্লাসেই নয়, হোমটাস্কগুলোও অত্যন্ত যতœ সহকারে আদায় করা হয়। এছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও শিক্ষার্থীদের স্কুলের প্রতি মনযোগী করে তোলা হয়। ফলে সকল ক্ষেত্রেই মেরিটকেয়ার একাডেমির শিশু শিক্ষার্থীরা সমান দক্ষতা দেখিয়ে যাচ্ছে।
একাডেমির পরিচালক আব্দুছ ছামাদ জানান, উপজেলার দক্ষিণভাগ এলাকায় মানসম্পন্ন শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি নিয়েই ২০০০ সালে মেরিটকেয়ার একাডেমি প্রতিষ্ঠা করা হয়। অভিভাবকসহ সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি তার কাংখিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বড়লেখা কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত এবারের জাকির হোসেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ স্কুলের ৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪জন টেলেন্টপুল ও ১জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এছাড়া কলাজুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪টি টেলেন্টপুল বৃত্তির ৪টিই এ স্কুলের শিক্ষার্থীরা অর্জন করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা জানান, বড়লেখায় ১৫৩টি সরকারী প্রাইমারী স্কুল ছাড়াও আরো অর্ধশত কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। উপজেলা সদরের বাহিরে অবস্থান করেও মেরিটকেয়ার একাডেমি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক টেলেন্টপুল বৃত্তি অর্জন করায় প্রমাণ হয় এ প্রতিষ্ঠানে যুগপযোগি ও গুনগত মানসম্পন্ন পড়াশুনা হয়।



মন্তব্য করুন