বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

April 4, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার ফকিরবাজার যুবসমাজের উদ্যোগে ৪ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজ উদ্দিন। উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংস্থা তালিমপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে বর্নি ফ্রেন্ড সার্কেল একাদশ গোদামবাজার।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বর্নি ইউপি চেয়ারম্যান (ভারপ্রপ্ত) সাহাব উদ্দিন, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ কামাল উদ্দিন, জোবায়ের হোসেন, ইউপি মেম্বার তেরাব আলী, আব্দুছ ছামাদ,বাহার উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com