বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
April 8, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ পেনাগুল যুবসমাজ আয়োজিত পেনাগুল আন্তঃওয়ার্ড মোবাইল এন্ড মোবাইল মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ৮ এপ্রিল সোমবার বিকেলে পেনাগুল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় আরেঙ্গাবাদ ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে পেনাগুল ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।
ইউপি মেম্বার জয়নাল আবেদিন শুনুর সভাপতিত্বে ও সোহেল আহমদের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সামজসেবক মহিউদ্দিন আহমেদ আদনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা স্কলাস্টিক হাইস্কুলের প্রধান শিক্ষক তারেক আহমদ, যুবলীগ নেতা এমদাদ আহমদ প্রমূখ।



মন্তব্য করুন