বড়লেখায় বজ্রপাতে নারী  আহত : ৩ গরুর মৃত্যু

April 9, 2019,

বড়লেখা প্রতিনিধি॥  বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে বজ্রপাতে করিমা বেগম (৭০) নামে এক নারী আহত হয়েছেন। তিনি গ্রামের মৃত আজির উদ্দিনের স্ত্রী। এসময় তিনটি গরু মারা গেছে।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃষ্টির সময় বজ্রপাত হলে গোয়াল ঘরে গরু তিনটি মারা যায়। এসময় গোয়াল ঘরের পাশে থাকা করিমা বেগম আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন জানান, বজ্রপাতে সরাসরি তিনি আহত না। বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। তিনি কাছাকাছি ছিলেন। বয়স্ক মানুষ। হাসপাতালে ভর্তি ছিলেন। স্বজনরা পরে ওসমানীতে নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com