শোক বার্তা নুসরাত জাহান রাফির মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
April 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ ৬ এপ্রিল শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় দগ্ধ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি ১০ এপ্রিল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য করুন