বড়লেখার নবাগত ইউএনও  ইমরানের যোগদান

April 14, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. শামীম আল ইমরান।

৯ এপ্রিল বিদায়ী ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের নিকট থেকে নতুন কর্মস্থলের দায়িত্ব ভার গ্রহণ করেন।

জানা গেছে, নবাগত ইউএনও মো. শামীম আল ইমরানের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জিলালপুর গ্রামের বাসিন্দা। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। ব্যক্তিগত জীবণে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

মো. শামীম আল ইমরানের ইউএনও নতুন কর্মস্থলে সরকারী দায়িত্ব পালনে তিনি প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লি¬ষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com