বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

April 15, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গাজিটেকা আইলাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এতে মাইজপাড়া ফুটবল ক্লাব ২-০ গোলে চুকারপুঞ্জি ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালানায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারশনের সদস্য ও সিলেট জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. ইয়াছিনুল হক, সাবেক পৌর মেয়র ফখরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রেসক্লাব সম্পাদক গোপাল দত্ত, পৌর কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু, আব্দুল মতিন, সমাজসেবক আব্দুল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com