পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিশ্ব ব্যাংকের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন– পরিবেশ মন্ত্রী

July 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি.। তিনি পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিশ^ব্যাংকের অব্যাহত সহযোগিতা কামনা করেন। বিশ^ব্যাংকের আঞ্চলিক পরিচালক জন রোমে (John Roome) পরিবেশ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাতকালে মন্ত্রী এ কথা বলেন।
বিশ্ব  ব্যাংকের আর্থিক সহায়তায় ক্লিন এয়ার এন্ড সাসটেইনএবল এনভার্নমেন্ট প্রজেক্ট এবং স্ট্রেনন্থেনিং রিজিয়নাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রজেক্টে বিশ^ব্যাংকের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে পরিবেশ উন্নয়নের অন্যান্য সেক্টরেও বিশ^ব্যাংক আমাদের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। জবাবে জন রোমে বলেন বর্তমানে বিশ^ব্যাপী বায়ুদূষণ একটি গুরুত্বপূর্ণ ইস্যূ, এটি অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত। বায়ুদূষণ রোধে গৃহীত পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন এ পদক্ষেপ আরো ব্যাপকভাবে কার্যকর করতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে ৫৮ শতাংশ বায়ুদূষণ হয়ে থাকে ইটভাটা থেকে। বর্তমান সরকার ইতিমধ্যে ইটভাটা আইন যুগোপযোগী করে বাস্তবায়নে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া ক্লিন এয়ার এন্ড সাসটেইনএবল প্রজেক্টের মাধ্যমে যান্ত্রিক যানবাহনের ধোঁয়া ও ইটভাটা থেকে নির্গত ধোঁয়া নির্মূল এবং বায়ুদূষণ রোধ করার জন্য কার্যকর ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশে^র সহায়তা প্রয়োজন।
মন্ত্রী বলেন সম্প্রতি “কম্প্রিহেনসিভ এনভার্নমেন্টাল প্রজেক্ট” নামে একটি প্রকল্প প্রস্তাব অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে জমা দেয়া হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন এ প্রকল্প প্রস্তাব খুব তাড়াতাড়ি বিশ^ব্যাংকের কাছে পৌঁছাবে। তিনি এই প্রকল্পটিতে সহায়তা করার জন্য বিশ^ব্যাংক প্রতিনিধির প্রতি আহ্বান জানান। জবাবে বিশ^ব্যাংকের আঞ্চলিক পরিচালক জন রোমে বলেন বিশ^ব্যাংক পরিবেশ ইস্যূতে বাংলাদেশের সাথে সব সময় আন্তরিকভাবে কাজ করে যাবে। সাক্ষাতের সময় পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি. উপস্থিত ছিলেন।
এরপর অপর এক বৈঠকে কানাডার ক্লাইমেট চেঞ্জ এম্বাসাডার মিজ. প্যাট্রিসিয়া ফুলার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com