নানা অসংহতি তুলে ধরে সাংবাদিকরা দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখছেন-বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব

July 16, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ বলেছেন, ‘সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসংহতি তুলে ধরে সমাজ তথা দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখছেন। সংবাদপত্রের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে জাতি তার দেশের সকল ক্ষেত্রের স্পষ্ট চিত্রগুলো দেখতে পায়।’ তিনি সোমবার বিকেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম আয়োজিত মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ আরো বলেন, ‘সাংবাদিকদের লেখনির মাধ্যমে বাংলাদেশে অনেক ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হয়েছে। সমাজের অসংগতি, অনিয়ম, মানবাধিকার লংঘনের ঘটনাগুলো সাংবাদিকবৃন্দ যদি সঠিকভাবে তুলে ধরেন তবে ভুক্তভোগী মানুষ অবশ্যই উপকৃত হবে।’

ইত্তেফাকের বড়লেখা উপজেলা সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, যুগান্তর ও জালালাবাদ প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের সম্পাদক তোফায়েল আহমদ, ক্রিড়া ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।

এসময় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফয়ছল আলম স্বপন, সাংবাদিক এ, জে লাভলু, মোস্তফা উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদক ওমর ফারুক, তরুণ সংগঠক তাহমিদ ইশাদ রিপন, আইনুল ইসলাম, ধারাভাষ্যকার আহমেদ নোমান, ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com