বড়লেখা সদর ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নে উপনির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে চলছে। মোট ৩ জন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের সিরাজ উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম মামুন (আনারস) ও ইসলাম উদ্দিন (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিন্দন্ধিতা করছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে চলবে ৫ টা পর্যন্ত। মোট ৯ টি কেন্দ্রে ভোটর সংখ্যা ১৭ হাজার ৭শত ৭৮ জন। এরমধ্যে পূরুষ ভোটর ৮ হাজার ৫ শত ৫২ জন, মহিলা ভোটার ৮ হাজার ৬ শত ২৫ জন।
আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে ৪ জন নির্বাহী ম্যাজেস্ট্রেট, পুলিশ ও আনসার ১৭৫ জন, বিজিবি ২০ জন ও র্যাব সদস্য ১৬ জন কাজ করছে। ভোট কেন্দ্রগুলোতে প্রচুর ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ডা: আশরাফুল আলম জানান এ কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে।



মন্তব্য করুন