ঈদের নিরাপত্তায় বড়লেখায় পুলিশের মোটরসাইকেল টিম

August 6, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ঈদ-উল-আযহা এবং ১৫ আগস্টে নিরাপত্তা নিশ্চিত মোটরসাইকেল মোবাইল টিম চালু করা হয়েছে। এই টিম কোনো স্থানে বিশৃঙ্খলা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

শুক্রবার ২ আগস্ট থেকে প্রতিদিন এই টিমকে পৌর শহর থেকে শুরু করে উপজেলার সকল ইউনিয়ন এলাকায় টহল দিতে দেখা গেছে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে দশটি মোটরসাইকেলে বিশজন পুলিশ সদস্য কাজ করছেন। এই টহল কার্যক্রম চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ঈদের সময় পশুর হাট ও ব্যাংক এলাকায় ছিনতাইকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই টিম তৈরি করা হয়েছে। এছাড়াও ১৫ আগস্ট পর্যন্ত কাজ করবে এই টিম।

ওসি আরও জানান, দ্রুত নাগরিকের নিরাপত্তা ও যানজট নিরসনের পাশাপাশি অপরাধীদের প্রতিরোধে পুলিশ কাজ করে যাবে। তাছাড়া নাশকতা এড়ানোর উদ্দেশ্যে সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “ঈদের নিরাপত্তায় বড়লেখায় পুলিশের মোটরসাইকেল টিম”

  1. ”ঈদের নিরাপত্তায় বড়লেখায়
    পুলিশের মোটরসাইকেল টিম”

    সংবাদটি পড়ে অত্যন্ত ভাল লাগলো। জনসাধারণের নিরাপত্তায় এ ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। আমি মনে করি শুধু ঈদ নয়, প্রতিটি মাসের মধ্যে এভাবে দু’একটি টিমের কার্যক্রম চালালে হয়তো আরো ভাল হতো।

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com