সংবাদ প্রকাশের পর বড়লেখায় শহীদ মিনার মেরামত করলেন ঠিকাদার

August 7, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিুমানে নির্মাণকৃত শহীদ মিনারের সিড়িঁ মেরামত করে দিলেন সংশি¬ষ্ট ঠিকাদার।

২১ জুলাই কয়েকটি  দৈনিক পত্রিকায় ‘বড়লেখায় শহীদ মিনার নির্মাণের ৪ দিনের মাথায় খসে পড়ছে পলেস্তরা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে বরাদ্দ দাতা জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন ও সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের নির্দেশে সিড়িঁর নিুমানের অংশ ভেঙ্গে সঠিকভাবে নির্মাণ করে দিয়েছেন ঠিকাদার খছরুজ্জামান।

জানা গেছে, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেন। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান তাহমিদ এন্টারপ্রাইজ নির্মাণ কাজ সম্পন্নের পর গত ১৫ জুলাই শহীদ মিনারে উদ্বোধনী ফলক স্থাপন করে। কিন্তু উদ্বোধনের ৪ দিনের মাথায় শহীদ মিনারের সিঁড়ির নেট ফিনিসিংসহ পলেস্তরা উঠতে থাকে।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, পত্রিকার সংবাদ দেখেই জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ তিনি ঠিকাদার খছরুজ্জামানকে দ্রুত শহীদ মিনারের সিড়িঁ ভেঙ্গে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন। মঙ্গলবার সরেজমিনে তিনি পরিদর্শন করে দেখেছেন সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন হয়েছে। এসময় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন, প্রধান শিক্ষক দীপক রঞ্জন নন্দী প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com