বড়লেখায় ভেজাল তেলের কারখানা  সীলগালা : ১ লাখ টাকা জরিমানা

August 21, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ ঘি ও ভেজাল তেল উৎপাদন করায় দীপক দত্ত নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে কারখানাটি সীলগালা করে অবৈধ পণ্যগুলো পুড়িয়ে ফেলা হয়। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

জানা গেছে, বড়লেখা পৌরশহরের বারইগ্রামে নিজ বাড়িতে অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল তেল ও নকল ঘি তৈরী করে দীর্ঘদিন ধরে বাজারজাত করছিলেন ব্যবসায়ী দীপক দত্ত। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ ২০ আগস্ট মঙ্গলবার বিকেলে নকল কারখানায় অভিযান চালায়। এসময় ব্যাপক ভেজাল পণ্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ভেজালের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ব্যবসায়ী দীপক দত্তকে ১ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সীলগালা করেন।

থানার ওসি মো. ইয়াছিনুল হক বুধবার দুপুরে জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং এবং নি¤œমানের তেল ও অন্যান্য জিনিস দিয়ে ভেজাল পণ্য তৈরির গোপন সংবাদ পেয়ে তিনি অভিযান চালান। পরে ভ্রাম্যমান আদালত কারখানা মালিককে অপরিচ্ছন্ন পরিবেশে তেল ও অবৈধ ঘি উৎপাদনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি জব্দ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com