মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও বড়লেখায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে

August 22, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ভেজাল বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. শামীম আল ইমরান। তিনি ২২ আগস্ট  বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

কতিপয় অসাধু ব্যবসায়ী নিয়ম-নীতির তোয়াক্কা না করে বড়লেখায় নানা প্রকার ভেজাল দ্রব্য সামগ্রীর কারখানা খুলে মানুষের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে। তাদের উৎপাদিত পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পুলিশের বিশেষ অভিযানে এরকম দুইটি নকল খাদ্যদ্রব্য তৈরীর কারখানার সন্ধান পাওয়া যায়। এগুলোকে ভ্রাম্যমান আদালত চালিয়ে ব্যবসায়ী ও মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এধরণের বিশেষ বিশেষ অভিযান চালাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, আজির উদ্দিন, ময়নুল হক, সেলিম আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com