বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

August 24, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গরু চুরির মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমানকে (৩৫) ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। উপজেলার শাহবাজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরির ঘটনায় বড়লেখা থানায় দায়ের করা মামলার (জি/আর-১৩০/২০১৭) রায়ে আদালত হাবিবুর রহমানসহ দুই আসামীকে ৬ বছরের এবং আরেক আসামীকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে আসামিরা আত্মগোপন করে। এরমধ্যে হাবিবুর রহমানকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বাকি পলাতক দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com