শহর উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক সেমিনারে অংশগ্রহণ বড়লেখা পৌরমেয়র কামরান কাল দক্ষিণ কুরিয়া যাচ্ছেন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী ‘শহর উন্নয়ন এবং পরিকল্পনা বিষয়ক’ সেমিনারে অংশগ্রহণ করতে কাল শনিবার ১০ দিনের সফরে দক্ষিণ কুরিয়া ও থাইল্যান্ডে যাচ্ছেন।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বড়লেখা পৌরসভার মেয়র হিসাবে আবুল ইমাম মো. কামরান চৌধুরী দক্ষিণ কুরিয়া ও থাইল্যান্ডে ১০ দিনের সেমিনারে অংশগ্রহণের জন্য মনোনিত হন। প্রথমে দক্ষিণ কুরিয়ায় অনুষ্ঠিত ৫ দিনের সেমিনারে তিনি অংশগ্রহণ করবেন। পরে থাইল্যান্ডে অনুষ্ঠিত আরো ৫ দিনের সেমিনারে অংশগ্রহণ করবেন। কাল শনিবার থাই এয়ারওয়েজের একটি বিমানে মেয়র কামরান দক্ষিণ কুরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ৯ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।
সরকারী বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করার জন্য পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বড়লেখা পৌরবাসীসহ প্রত্যেক উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।



মন্তব্য করুন