প্রাইভেট কারে মদ পাচার কালে ৩ যুবক গ্রেফতার

December 15, 2019,

আব্দুর রব॥ প্রায় ১৫ লিটার চোলাই মদ প্রাইভেট কারে পাচারকালে বিয়ানীবাজারের ৩ যুবককে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় রেড ক্রিসেন্ট স্টিকারযুক্ত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৬৭৯৫) জব্দ করা হয়। ১৫ ডিসেম্বর  রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বড়লেখা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মিনহাজুর রহমান অপু (২৬) মৃত আয়াতুর রহমানের ছেলে মো. সারোয়ার হোসেন (২৪) এবং ছোটদেশ গ্রামের মৃত সফিক উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৯)।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন রোববার বিকেলে জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাথল রাস্তার মোড়ে পুলিশের মাদক বিরোধী নিয়মিত টহলকালে সাদা রঙের একটি প্রাইভেট কার সিগনাল অমান্য করে উত্তর দিকে পালানোর চেষ্টা চালায়। ধাওয়া করে প্রাইভেট কার আটক করে পুলিশ তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতর থেকে প্রায় ১৫ লিটার অবৈধ মদ উদ্ধারের পর চালকসহ প্রাইভেটকার আরোহী ৩ যুবককে গ্রেফতার করে। এসময় প্রাইভেট কারটিও পুলিশ আটক করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com