বড়লেখা উপজেলা কৃষক দলের  আহবায়ক কমিটির অনুমোদন

December 23, 2019,

আব্দুর রব॥  বড়লেখায় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আব্দুল বাছিত সেলিমকে আহবায়ক, নাজিম উদ্দিন, আব্দুল মতিন ও আব্দুল গফফারকে যুগ্ম আহবায়ক, সিরাজ উদ্দিনকে সদস্য সচিব, আব্দুল লতিফ, সমছ উদ্দিনকে সদস্য করে ২১ সদস্যের গঠিত এ আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ ও যুগ্ম আহবায়ক শামীম আহমেদ।

কমিটি গঠনের সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সহ-সভাপতি নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন ও বর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- আব্দুস সোবহান, শাহাব উদ্দিন, কমর উদ্দিন, মাসুক উদ্দিন, হাসান আলী, আব্দুস শহীদ, আব্দুল খালিক, কয়েছ আহমদ, আব্দুর রহিম বুদু, আবু হোসেন, রায়হান আহমদ, শামীম আহমদ ও রুবেল আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com