বড়লেখায় করোনা আক্রান্ত ব্যক্তি বাসা ছেড়ে পালিয়ে গেলেন

আব্দুর রব॥ বড়লেখায় করোনা আক্রান্ত এক ব্যক্তি (৪২) বাসা থেকে পালিয়েছেন। তিনি বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বৃহস্পতিবার ৯ জুলাই সকালে তাঁর বাসা লকডাউন করতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তিনি মৌলভীবাজারের বড়লেখায় ইউনানী, আয়ুর্বেদিক এবং হারবাল ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) হাকিম হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ থাকায় কয়েকজন ব্যক্তি সম্প্রতি হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। গত বুধবার ৮ জুলাই রাতে ওই ব্যক্তিসহ ৩ জনের নুমনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। রাতেই উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ফোনে তাঁকে বিষয়টি জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার ৯ জুলাই সকালে ওই ব্যক্তির বাসা লকডাউনের জন্য হাসপাতালের লোকজন পৌরসভার হাটবন্দ এলাকায় যান। সেখানে গিয়ে জানতে পারেন তিনি সকালে ঢাকায় চলে গেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন



মন্তব্য করুন