বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পেশন ইন্টারন্যাশনালের পিপিই প্রদান

আব্দুর রব॥ বড়লেখায় এনজিও সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষামুলক (পিপিই, সার্জিকেল মাস্ক, গ্লাবস, চশমা, ফেইসগার্ড) সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রত্নদীপ বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আখতারের হাতে ১৫টি উন্নতমানের পিপিইসহ করোনা ভাইরাস প্রতিরোধের সরঞ্জামাদি প্রদান করেন প্রকল্পের ৭ নং খাসিয়া পুঞ্জির সভাপতি প্রবিনসন সুছিয়াং।
এসময় উপস্থিত ছিলেন মাধব ও ৭ নং খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর লঃগিরি, সাংবাদিক আব্দুর রব, ৭ নং খাসিয়া পুঞ্জির সাধারণ সম্পাদক পাইলট মারলিয়া, সাবেক ইউপি মেম্বার ডেভিট পাপাং, এনজিও সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা টারজেন পাপাং, মারচেল নংবুশ, রজেন পংলা প্রমুখ।



মন্তব্য করুন