বড়লেখায় করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু

July 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখায় জ্বর সর্দি ও কাশি নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলা মারা গিয়েছেন।
শুক্রবার রাতে বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের মৃত আজিজ মিয়ার মেয়ে সালেহা বেগম (৫৫) কয়েকদিন থেকে জ্বর সর্দি কাশি নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন। রাতে তার অবস্থার অবনতি ঘটলে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
জাকির মনির এর নেতৃত্বে শনিবার ১৮ জুলাই সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’ দাফন কাফনের ব্যবস্থা করে। কবরস্থানে পানি থাকায় নৌকা করে লাশ নিয়ে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com