সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে বড়লেখায় শ্রমিকদের উদ্বুদ্ধকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা

July 18, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি চালিত অটোরিকশা চালকদের উদ্বুদ্ধ ও সচেতন করতে শনিবার ১৮ জুলাই দুপুরে পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় অনুষ্ঠিত একই সভায় পরিবহন চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশের ট্রাফিক বিভাগের কুলাউড়া জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রফিকুল ইসলাম। সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতা মুন্না মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক মো. সাইদুল ইসলাম, ট্রাফিক বিভাগের সহকারী উপ-পরিদর্শক মো. জগলু মিয়া, সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলী ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com