সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

July 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

এক শোকাবার্তায় পরিবেশ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ।  তিনি আজ সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com