বড়লেখায় করোনায় আরেকজনের মৃত্যু

July 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ২৪ জুলাই দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তিনি মারা যান। মৃত্যুবরণকারী ওই ব্যক্তির নাম আবুল কালাম (৬০)। তাঁর বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামে। বড়লেখা পৌরশহরে তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে। শুক্রবার রাত নয়টায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে। এনিয়ে  উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনার তাঁকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর প্রতিবেদন পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হৃদরোগে ছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে স্বজনরা সিলেটে একটি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর করোনা পজিটিভ আসে। শুক্রবার ২৪ জুলাই দুপুরে তিনি হাসপাতালে মারা যান। রাতে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে।

মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত ৮৯৮ জন। বাড়ীতে কোয়ারেন্টাইনে আছেন ৩০৮৪ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৮ জন। পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৭৫০। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৬ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com