বড়লেখার সুজানগর  ইউপিবাসীর সেবায় এ্যাম্বুলেন্স  দান করলেন প্রবাসী সুমন

July 26, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের মুমূর্ষু রোগীদের পরিবহণ সেবায় অ্যাম্বুলেন্স দান করেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল আহমদ সুমন। শনিবার বিকেলে ব্র্যান্ড নিউ এ এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর ও সার্ভিস উদ্বোধন উপলক্ষে সুজানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

এ্যাম্বুলেন্স দাতা প্রবাসীর বাবা হাজী মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা খলিলুর রহমান লিমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ, প্রবাসী সোহেল আহমদ সুমন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু, ইউপি মেম্বার মকবুল হোসেন সেবুল, ফরমান আহমদ, শহিদ আহমদ, সাবেক ইউপি মেম্বার সমছ উদ্দিন, সমাজসেক আনসার হোসেন, রুয়েল আহমদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com