বড়লেখায় ৩১৬ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

July 27, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার বৃহত্তর গাজিটেকা প্রবাসী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে রোববার ৩১৬ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কুতুব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর কবির আহমদ, সাবেক কাউন্সিলর নূর উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির বাদশা, শিক্ষক নাজিম উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ স¤পাদক নোমান আহমদ, সংগঠনের সমন্বয়ক তোফায়েল আহমদ তোহেল, অর্থ স¤পাদক সৈয়দ আব্দুস সামাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com