শোক সংবাদ ॥ আলহাজ¦ মদরিছ আলী মহালদার ॥
July 27, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকার মহাজনবাড়ি নিবাসী ভানুগাছ বাজারের প্রবীন ব্যবসায়ী আলহাজ¦ মদরিছ আলী মহালদার (৮০) শনিবার রাত ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগাহী রেখে যান। ২৬ জুলাই রোববার দুপুর ২টায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভানুগাছ বাজারের প্রবীন ব্যবসায়ী আলহাজ¦ মদরিছ আলী মহালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, ভানুগাছ পৌর বণিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।



মন্তব্য করুন