দেশবাসীকে পরিবেশ মন্ত্রীর ঈদের শুভেচ্ছা

August 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি নিজের নির্বাচনী এলাকা মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ দেশে ও প্রবাসে বসবাসকারী দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

১ আগস্ট রোববার এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, আমি মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি দেশের সকলে যেনো পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, এলাকার মানুষ নিয়ে সুস্থভাবে এবং যথাযোগ্য মর্যাদায় ঈদ-উল-আযহা উদযাপন করতে পারেন। বাংলাদেশসহ সমগ্র বিশ্ববাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত করে শান্তিতে বসবাস করার সুযোগ দানের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে পরিবেশ মন্ত্রী দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

সকল শুভ কাজে যাতে তিনি সবসময় সকলের পাশে থাকতে পারেন এজন্য বনমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com