বড়লেখায় সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যু বার্ষিকী পালন

August 6, 2020,

আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদীয়া (টিলাবাজার) দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় ৬ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর সিলেটের কৃতী সন্তান সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান মরহুম মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কাতার প্রবাসী বিএনপি নেতা মৌলভীবাজার-১ আসনের বিএনপি দলিয় সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুল হক সাজুর অর্থায়নে মাদ্রাসার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদের সভাপতিত্বে ও ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক আব্দুর রব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মাওলানা আলিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা উবায়েদুর রহমান, মাওলানা সালমান আহমদ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা শাহীদুল¬াহ নোমানী, মাওলানা রায়হান আহমদ, মামুনুর রহমান, শায়খুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com