বড়লেখা থানার নতুন ওসি জাহাঙ্গীর, ইয়াছিনুলকে বিদায় সংবর্ধনা

আব্দুর রব॥ বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় বদলি হয়েছেন। ৭ আগস্ট শুক্রবার অপরাহ্নে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। সকালে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
এদিকে ওসি মো. ইয়াছিনুল হকের স্থলাভিষিক্ত হলেন জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার। ওসি জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে তার নতুন কর্মস্থল বড়লেখা থানায় যোগদান করেছেন।
ওসি মো. ইয়াছিনুল হকের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন কুমার দেবনাথ। এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, সুলতান আহমদ খলিল প্রমুখ।
বক্তারা বলেন, মো. ইয়াছিনুল হক বড়লেখা থানায় ওসি হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন। পুলিশের গতানুগাতিক দায়িত্বের বাহিরে গিয়ে তিনি অসংখ্য অতি মানবিক দায়িত্ব পালন করেছেন। যা মানবতাবাদী একজন মানবিক ও চৌকস মানুষ হিসেবে সর্বমহলে তাকে পরিচিত করেছে। তার ভালো কাজের জন্যই মানুষ তাকে অনেক দিন স্মরণ রাখবে।



মন্তব্য করুন