কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

August 9, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে “স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার ৮ আগস্ট রাত সাড়ে নয়টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সদস্য আবুল কালামের সভাপতিত্বে ও যুবনেতা জহিরুল আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মইনুল খান, মোস্তাফিজুর রহমান, পতনউষার ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল বশর জিল্লুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ছাত্রনেতা শাহীন আহমদ, আলাল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com