কমলগঞ্জ পৌরসভায় শিশু ভাতার কার্ড ও যুবলীগের চাল বিতরন
August 11, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে পৌর এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে শিশু ভাতার নগদ অর্থ ও উপজেলা যুবলীগের পক্ষ থেকে ১শত পরিবারকে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। সোমবার ১০ আগস্ট দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে শিশু ভাতার নগদ অর্থ ও চাল বিতরন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক সায়েখ আহমেদ, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা প্রমুখ।



মন্তব্য করুন