জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ পৌরসভায় বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত

August 15, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার ১৫ আগস্ট সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এর পরপরই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৫০ জন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ১০ কেজি করে চাল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুর ২টায় বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় পৌর এলাকার ৪২টি মসজিদে দোয়া ও ২০টি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এ,এস,এম, আজাদুর রহমান আজাদ। সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পৌর এলাকার ৪২টি মসজিদ, ২০টি মন্দির ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com