বাড়ি থেকে মায়া হরিণের চামড়া উদ্ধার
August 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বড়লেখা পৌর এলাকার একটি বাড়ি থেকে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২৩ আগস্ট পৌর এলাকার গাজিটেকা আইলাপুর সাইদুল ইসলামের বাড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহায়তায় যৌথভাবে এক অভিযান পরিচালনা করে। এতে সাইদুল ইসলামের বাড়ি থেকে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়।
তবে এ ব্যাপারে বাড়ির কাউকে আটক করা হয়নি। বন বিভাগ এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।



মন্তব্য করুন