মৌলভীবাজারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

September 30, 2020,

পলি রানী দেবনাথ॥ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২০ পালিত হয়েছে।

বুধবার ৩০ সেপ্টেম্বর এ উপলক্ষে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক ভিকারুনেচ্ছা। এছাড়াও সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com