কমলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

October 8, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ দেশজুড়ে শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন, যার আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩১ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মো আব্দুস শহীদ এমপি আজ বৃহস্পতিবার ৮ অক্টোবর  দুপুরে কমলগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ২১৬টি ইপিআই সেন্টারে ৬ মাস থেকে ১ বছরের কম বয়সী শিশুকে নীল রঙের একটি ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইপিআই সেন্টার গুলোতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

অনুষ্ঠানে ইউএনও আশেকুল হক, পৌর মেযর মোহাম্মদ জুযলে আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাহবুবুল আলম ভূইয়া সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আওযামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com