কমলগঞ্জে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

January 4, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ৩ জানুয়ারী  রোববার বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

অভিযানকালে আচরণবিধি ভঙ্গ করায় ৪ জন কাউন্সিলর প্রার্থীকে ৪টি মামলায় সর্বমোট ৪০০০ টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়। একইসাথে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com